ঘরোয়া কাজে প্রবীণদের সুস্থতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরবাড়ি পরিষ্কার রাখার মতো কাজকর্মে ব্যস্ত থাকলে বয়স্ক ব্যক্তিদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার সম্ভাবনা বেড়ে যায়। এ ধরনের ঘরোয়া কাজের ইতিবাচক প্রভাব তাঁদের ওপর প্রতিবেশীর সঙ্গ বা উপার্জন করার মতো আনন্দের চেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির একদল গবেষক এ কথা জানিয়েছেন। গেরিয়াট্রিক নার্সিং সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ৬৫ থেকে ৯৪ বছর বয়সী ৩৩৭ জনের ওপর ওই গবেষণা চালানো হয়। তাঁরা সাক্ষাৎকারে নিজেদের জীবনযাত্রার ধরন এবং শরীর ও মনের সুস্থতা নিয়ে আলাপ করেন। এতে দেখা যায়, যাঁরা বাড়িঘর পরিচ্ছন্ন এবং গোছানো রাখার কাজে ব্যস্ত থাকেন, তাঁরা তুলনামূলক বেশি সুস্থ ও প্রাণবন্ত বোধ করেন। এসব কাজ তাঁদের সক্রিয় রাখে। আইএএনএস।