একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন আর ঘাতক-দালালদের বিচার ত্বরান্বিত করার দাবি উচ্চারণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি পালন করে। এর মধ্যে ছিল শহীদ মিনার ও স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো, শোভাযাত্রা, আলোচনা, বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন অনুষ্ঠানে আলোচকেরা পাকিস্তানিদের দোসর রাজাকার আলবদর বাহিনীর প্রতি তীব্র ঘৃণা জানিয়ে বলেন, ৩০ লাখ শহীদ ও দুলাখ মা-বোনের সম্ভ্রমহানির জন্য দায়ীদের কিছুতেই বিনা বিচারে ছেড়ে দেওয়া যাবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর সন্ধ্যা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ভবনে আলোকসজ্জা করা হয়। সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয় স্বাধীনতার স্মারক ভাস্কর্যে ভারপ্রাপ্ত উপাচার্য মো. আলাউদ্দিনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। দিবসের অন্য কর্মসূচিতে ছিল সকালে জাতীয় পতাকা উত্তোলন, বিকেলে কেন্দ্রীয় খেলার মাঠে বিভিন্ন খেলাধুলা আয়োজন, ফজরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সব মসজিদ ও অন্য উপাসনালয়ে জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত ও প্রার্থনা।ষোলোই ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপাচার্য মো. আলাউদ্দিনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ আল-আমীন, সিদ্দিক আহমেদ চৌধুরী, মো. নুরুল আনোয়ার, মোহাম্মদ মহিউদ্দিন, এম এ গফুর, মোহাম্মদ শাহ আলম, এ টি এম নূরুল আমীন চৌধুরী, আ স আ জহুরুল হোসেন, জাকের আহমদ, মো. সেলিম, মো. আবু সায়েদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) মো. ফরহাদ হোসেন খান। মো. আলাউদ্দিন বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরবগাথা আত্মস্থ করতে না পারলে জাতিকে এগিয়ে নেওয়া যাবে না। সভা শেষে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে সকাল আটটায় স্টেশন চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল মনসুর ও সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেনের নেতৃত্বে শোভাযাত্রা বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করে বিজয় সরণিতে যায়। সেখানে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে মো. এরশাদ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন আবুল মনসুর, জয়নাল আবেদীন, জাহিদুর রশিদ, মো. নজরুল ইসলাম, মহসিন করিম, জাহিদুল ইসলাম প্রমুখ।বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন: বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন কোতোয়ালি থানা শাখার উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক এস এম আইয়ুব মহিউদ্দিনের সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী প্রধান জাফর হায়দার। বিশেষ অতিথি ছিলেন চৌধুরী সাইফুল ইসলাম। বক্তব্য দেন মো. মহিউদ্দিন, দীপ্ত রাসেল, এম দৌলত আকবর চৌধুরী, রাশেদা আক্তার, আবদুল মোতালেব সরকার, শামীমা আক্তার, সঙ্গীতা চাকমা, সামশুল আলম প্রমুখ। বন্দর বিএনপি: বিজয় দিবস উপলক্ষে বন্দর উত্তর-পূর্ব আবাসিক এলাকা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। সকাল আটটায় শ্রমিকনেতা কাজী শেখ নুরুল্লাহ বাহার ও শামসুল আলমের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বন্দর এলাকা প্রদক্ষিণ করে। পরে নেতা-কর্মীরা বন্দর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও শামসুর রাহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন কাজী শেখ নুরুল্লাহ বাহার, শামসুল আলম, ইসমাইল খান, হারুন অর রশিদ, আবদুর রহিম, আবু তাহের প্রমুখ। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস মাহফুজুল বারী বিজয় দিবসের আলোচনা সভায় বলেছেন, ‘মানুষের স্মৃতি থেকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা যাবে না। স্বাধীনতার সঠিক ইতিহাস জাতিকে আলোর পথ দেখাতে সাহায্য করবে।’ স্বাধীনতার প্রকৃত স্বাদ লাভ করতে হলে দ্বিধা-বিভক্ত না হয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে তিনি মন্তব্য করেন। ষোলোই ডিসেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে সভায় গৌরাঙ্গচন্দ্র চন্দ, মো. মাসুদুজ্জামান, আবুল কাসেম, অফিসার সমিতির আহ্বায়ক মো. আবুল কালাম, লুৎফুর রহমান, আজিজুন্নেছা, মনোয়ার সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।সকাল সাতটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। শিক্ষক-কর্মকর্তা, তৃতীয়-চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং ছাত্রদের মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা ও ছাত্রীদের মধ্যে দুই গ্রুপে প্রীতি হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। চট্টগ্রাম কলেজ: চট্টগ্রাম কলেজে যথাযথ মর্যাদা ও উদ্দীপনার সঙ্গে বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। দুদিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, রচনা, ফুটবল ও শিক্ষকদের ভলিবল প্রতিযোগিতা, আলোচনা সভা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও মিলাদ মাহফিল। আলোচনা সভায় বিজয় দিবসের তাৎপর্য ও সবক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনে মুক্তিযোদ্ধাদের ভূমিকার ওপর বক্তব্য দেন অধ্যক্ষ শেখর দস্তিদার, উপাধ্যক্ষ রওশন আরা বেগম, অধ্যাপক আবদুর রাজ্জাক, অঞ্জন কুমার নন্দী, মসিউজ্জামান, মো. নুরুল বাশার, মোহাম্মদ ইব্রাহিম খলিল, মোহাম্মদ কামাল হোসেন, মাহবুবা হোসেন, ছাত্রদের পক্ষে আবু নাঈম, মো. হারুন প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে হুমায়ূন আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি প্রদর্শিত হয়।আছমা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়: পোস্তারপাড় আছমা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক সভা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আছমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সোয়াইব হোসেন। বিশেষ অতিথি ছিলেন কমিটির সহসভাপতি মো. ইব্রাহিম। বক্তব্য দেন জাহিদুল ইসলাম, রোজিয়া বেগম, শিখা দত্ত, জাহানারা বেগম, সুদীপ্তি ভট্টাচার্য, আয়শা ছিদ্দিকা প্রমুখ। মহানগর বিএনপি: বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে নগরে বিজয় শোভাযাত্রা বের করা হয়। এর আগে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। দক্ষিণ জেলা বিএনপির সভাপতি, সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি নেতা আসলাম চৌধুরী, দস্তগীর চৌধুরী, সামশুল আলম, শাহাদাত হোসেন, আবু সুফিয়ান, মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, ইসহাক কাদের চৌধুরী প্রমুখ। দেওয়ানহাট প্রতিজ্ঞা সংঘ: দেওয়ানহাট প্রতিজ্ঞা সংঘের উদ্যোগে সংগঠনের সভাপতি মো. ইব্রাহিমের নেতৃত্বে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, মো. দিদারুল আলম, মো. ইলিয়াছ, আনোয়ার হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. ইউছুফ, অমর দাশ প্রমুখ। ডলফিন ক্লাব: উত্তর আগ্রাবাদ মুহুরীপাড়ার ডলফিন ক্লাবের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, শরীরচর্চা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং শোভাযাত্রা ও আলোচনা সভা স্থানীয় আলজাবের বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কবি এজাজ ইউসুফী। সংগঠনের সভাপতি মো. জহুরুল হকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবীর ও অধ্যাপক মুহম্মদ আমির উদ্দিন। তাজউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আবু নাসের, জসীম উদ্দিন, সাইফুল ইসলাম, দিদারুল ইসলাম, আনিসুর রহমান, হাসান মোহাম্মদ মোক্তার, ফিরোজ আহমদ প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম। শোভাযাত্রার উদ্বোধন করেন মো. আরিফুল আমীন।আমরা রাসেল পরিষদ: আমরা রাসেল পরিষদ মহানগর শাখার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে এক আলোচনা সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শাহেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন ওমর গনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ মহসিন। বক্তব্য দেন এস এম মিজানুর রহমান, দ্বীন মো. সোহেল, মো. জামাল উদ্দিন, গোলাম রসুল মান্নান প্রমুখ।