ঘাবড়ে না গিয়ে সাহায্যে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃগী রোগে এবং আরও নানা কারণে হঠাৎ করে কাউকে খিঁচুনিতে আক্রান্ত হতে দেখলে ঘাবড়ে না গিয়ে তার সাহায্যে এগিয়ে আসা উচিত। তার জন্য দরকার খানিকটা প্রাথমিক চিকিৎসা এবং সাধারণ জ্ঞানের প্রয়োগ। কাউকে খিঁচুনিতে আক্রান্ত হতে দেখলে— - অহেতুক আতঙ্কগ্রস্ত হবেন না।- বিপদের আশঙ্কা রয়েছে এমন জিনিস যেমন: আগুন, পানি, ধারালো বস্তু, আসবাবপত্র রোগীর কাছ থেকে সরিয়ে রাখুন। খিঁচুনিরত অবস্থায় রোগীকে সরানোর চেষ্টা করবেন না। - রোগী দাঁড়ানো বা চেয়ারে বসা অবস্থায় খিঁচুনিতে আক্রান্ত হলে তাকে আলতো করে ধরে মেঝেতে শুইয়ে দিন অথবা এমন ব্যবস্থা নিন যাতে রোগী পড়ে গিয়ে মাথায় আঘাত না পায়। রোগীর মাথার নিচে বালিশ বা নরম কোনো কাপড় বা ফোম-জাতীয় কিছু দিন। - খিঁচুনি স্বাভাবিকভাবে শেষ হতে দিন। খিঁচুনি বন্ধ করার জন্য রোগীকে চেপে ধরবেন না। রোগীর মুখে জোর করে আঙুল বা অন্য কিছু ঢোকানোর চেষ্টা করবেন না। রোগীর জিহ্বায় দাঁত দিয়ে কামড় লাগলেও খিঁচুনিরত অবস্থায় তা ছাড়ানোর জন্য জোর করা উচিত নয়।- খিঁচুনি শেষ হলে রোগীকে এক পাশে কাত করে শুইয়ে দিন। - রোগীর গলায় টাই বাঁধা থাকলে বা বেল্ট পড়া থাকলে তা খুলে দিন। জামাকাপড় ঢিলে করে দিন। রোগীর আশপাশে ভিড় জমতে দেবেন না। - খিঁচুনি যদি পাঁচ মিনিটের বেশি স্থায়ী হয়, কিংবা রোগীর একবার খিঁচুনির পর জ্ঞান ফেরার আগেই দ্বিতীয় খিঁচুনি হলে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। - পুরোপুরি স্বাভাবিক অবস্থায় না আসা পর্যন্ত রোগীকে ছেড়ে যাবেন না।