ঘাসফুল পরাণ রহমান বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নগরের পশ্চিম মাদারবাড়ী ঘাসফুল পরাণ রহমান বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৬ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী আলিফা রহমান পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে। মনজুর উল আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ হোমায়রা কবির চৌধুরীর। এতে প্রধান অতিথি ছিলেন ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মো. জোবায়ের।
প্রধান অতিথি গোলাম মো. জোবায়ের বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডবলমুরিং থানা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল হাসান, ঘাসফুল উপদেষ্টা কমিটির সদস্য রওশন আরা মোজাফফর, সমাজসেবক জমির সর্দার ও ঘাসফুলের সহকারী পরিচালক আবেদা বেগম। এতে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন ঘাসফুলের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের উপপরিচালক মফিজুর রহমান। বিজ্ঞপ্তি।