ঘাসফুলের নতুন নির্বাহী পরিষদ গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের বার্ষিক সাধারণ সভা ১৪ জুন নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। এতে আগামী ২০১৫-১৭ মেয়াদের জন্য সংস্থার নতুন নির্বাহী পরিষদ গঠিত হয়। সংস্থার নির্বাহী পরিষদের চেয়ারম্যান গোলাম রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মনজুর উল আমিন চৌধুরী, সমিহা সলিম, ইয়াসমিন আহমেদ, জাহানারা বেগম, কবিতা বড়ুয়া, জয়নব বেগম, গোলাম মোস্তফা ও আফতাবুর রহমান প্রমুখ।
সংস্থার নতুন নির্বাহী পরিষদের সদস্যরা হলেন সভাপতি গোলাম রহমান, সহসভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সমিহা সলিম, সহসাধারণ সম্পাদক শাহানা মুহিত, কোষাধ্যক্ষ জাহানারা বেগম, নির্বাহী সদস্য কবিতা বড়ুয়া ও জেরিন মাহমুদ হোসেন।
সভার শুরুতে ঘাসফুলের প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি।