ঘাসফুলের বার্ষিক সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের বার্ষিক সাধারণ সভা সংস্থার নির্বাহী পরিষদের চেয়ারম্যান গোলাম রহমানের সভাপতিত্বে ২১ জুন নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান চলতি অর্থবছরে সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড-সংবলিত বিবরণী তুলে ধরেন। বক্তব্য দেন ঘাসফুল প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান, সহসভাপতি মনজুর-উল-আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক সমিহা সলিম, নির্বাহী সদস্য মঈনুল ইসলাম মাহমুদ, সদস্য হাফিজুল ইসলাম, নাজনীন রহমান, কবিতা বড়ুয়া, নাজমা জামান মোস্তফা প্রমুখ।
সভায় চলতি বছরের আর্থিক বিবরণী তুলে ধরা হয় এবং আগামী অর্থবছরের বাজেট অনুমোদন, নিরীক্ষক ও আয়কর উপদেষ্টা নিয়োগসহ নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।