প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়োগ্যাস ব্যবহারে স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বেসরকারি সংস্থা ঘাসফুলের উদ্যোগে ৪ মার্চ হাটহাজারী উপজেলায় এক সভা অনুষ্ঠিত হয়। উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভা আয়োজনে সহযোগিতা করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। এতে সভাপতিত্ব করেন ঘাসফুল নির্বাহী পরিষদের জেনারেল সেক্রেটারি সমিহা সলিম। এতে অতিথি ছিলেন হাটহাজারী উপজেলার চেয়ারম্যান মাহবুবুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আয়ুব মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আবদুল্লাহ ওয়াহেদ, মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকের হোসেন। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইডকলের প্রশিক্ষণ সমন্বয়কারী মো. শহীদুল আলম। বিজ্ঞপ্তি।