ঘাসফুলের সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের ২০১৫-১৬ সালের বার্ষিক সাধারণ সভা ২৫ জুন অনুষ্ঠিত হয়েছে। সংস্থার মেহেদীবাগের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নির্বাহী পরিষদের চেয়ারম্যান গোলাম রহমান।
সভার শুরুতে ঘাসফুলের প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর ঘাসফুলের নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক সমিহা সলিম চলতি অর্থ বছরের সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সংবলিত পূর্ণাঙ্গ বিবরণী তুলে ধরেন ও কোষাধ্যক্ষ জাহানারা বেগম ২০১৫-১৬ অর্থ বছরের বার্ষিক আয়-ব্যয় বিবরণী সভায় উপস্থাপন করেন। আলোচনা পর্বে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন সাধারণ কমিটির সদস্য মুহাম্মদ শহিদ উল্লাহ, মনজুর উল আমিন চৌধুরী, মাঈনুল ইসলাম মাহমুদ ও কবিতা বডুয়া। বিজ্ঞপ্তি