ঘুম কম হলে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুম কম হলে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া হয়ে থাকে—এ কথা সবার জানা। এবার একদল বিজ্ঞানী বলছেন, ঘুম কম হলে মানুষের ব্যথা সহনশীলতা কমে যায়। গবেষকদের এ-সংক্রান্ত গবেষণা নিবন্ধটি সম্প্রতি প্রকাশিত হয়েছে স্লিপ জার্নালে।যুক্তরাষ্ট্রের হেনরি ফোর্ড হাসপাতালের ঘুম ব্যাধি ও গবেষণাকেন্দ্রের বিজ্ঞানীরা এ-সংক্রান্ত পরীক্ষাটি চালান। পরিণত বয়সের প্রায় ১৮ জনের ওপর ব্যথার সংবেদনশীলতা পরীক্ষা শেষে তাঁরা এ তথ্য জানান। পরীক্ষায় ১৮ জনকে দুটি দলে ভাগ করা হয়। একটি ভাগে প্রতিদিন নয় ঘণ্টা করে এবং অপর ভাগে সাত ঘণ্টা করে ঘুমান, এমন ব্যক্তিদের রাখা হয়। নির্দিষ্ট সময় করে ঘুমানোর চার দিন পর তাঁদের ব্যথার সংবেদনশীলতা পরীক্ষা করা হয়। নিউইয়র্ক টাইমস।