ঘুম পাড়ানি মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

না! কিছুতেই ঘুম আসছে না আমার। চোখ দুটো বুজলেই মনে হচ্ছে, কে যেন ঠেলে চোখ দুটো খুলে দিচ্ছে। একবার এ-পাশ একবার ও-পাশ করছি। আমার পাশেই শুয়ে আছে আমার ‘বেস্ট ফ্রেন্ড’ অন্তু। ওর জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। অর্থাৎ, ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার কিছুতেই ঘুম আসছে না।গতকাল আমাদের পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষার হল থেকে বেরিয়েই অন্তু বলল, ‘কাল আমাদের বাসায় আসবি। দুজনে রাতে একসঙ্গে খেয়েদেয়ে না ঘুমিয়ে সারারাত গল্প করব।’আসলে মানুষ যেটা বলে, সেটা করে না। অন্তু বলেছিল সারা রাত গল্প করবে। কিন্তু দুটো কথা বলার পর ঘুমিয়ে পড়ল। রাত জাগতে হবে বলে দুপুরে প্রায় সাড়ে তিন ঘণ্টা ঘুমিয়েছি। তাই এখন ঘুম আসার প্রশ্নই আসে না।মনে হলো অন্তুকে ঠেলা দিয়ে জাগিয়ে দিই। কিন্তু ওকে আর জাগালাম না। ঘড়িতে ঢং ঢং করে বারোটার ঘণ্টা বাজছে।না, এভাবে আর থাকা যায় না। গা থেকে জামাটা খুলে চোখে বাঁধলাম। জোর করে চোখ বন্ধ রাখার ভালো পদ্ধতি এটা। কিন্তু কিছুক্ষণ এভাবে রাখার পর চরম অস্বস্তি বোধ হতে লাগল। চোখের বাঁধন খুলে ফেললাম। গরমে ঘেমে যাচ্ছি। যদিও মাথার ওপর ফ্যানটা পুরো গতিতে চলছে। এবার বিছানা ছেড়ে উঠেই পড়লাম।আমাদের বাসা এখান থেকে বেশি দূরে নয়, জানালা দিয়ে বাসার ছাদ দেখা যাচ্ছে। চার শ কদম গেলেই পৌঁছে যাব। ভীষণ রাগও হচ্ছে আমার। কে জানি বলেছিল, ঘুম না এলে খুব রাগ হয়। সেটাই এখন তিলে তিলে টের পাচ্ছি।জামাটা গায়ে চাপিয়ে দরজার কাছে চলে এলাম। দরজার লকটায় এক মোচড় দিতে দরজা খুলে গেল। দৌড়ে বাড়ি থেকে বের হয়ে এলাম। একটা অদ্ভুত ঠান্ডা বাতাস আসছে। আমি সবকিছু উপেক্ষা করে দৌড়াতে লাগলাম।কখনো মাকে ছাড়া শুয়েছি বলে মনে পড়ে না। আজও মা বলেছিল রাতে বাসায় ঘুমাতে। কিন্তু কথা শুনিনি। বাড়িতে পৌঁছে দেখি দরজা খোলা রয়েছে। জুতা খুলে রেখে পা টিপে টিপে ঢুকলাম। মা শুয়ে আছে। এত সাবধানতার পরও মা জেগে উঠেছে। বলল——একা একা চলে এলি! ভয় করল না?—আমি কি ছোট? আমি মোটেও ভয় পাই না।—তাই! খুব বড় হয়ে গেছিস? তাহলে তো ওখানেই রাত কাটিয়ে দিতে পারতিস।মা বলল হাসতে হাসতে। সমর্পণ বিশ্বাসখুলনা জিলা স্কুল, খুলনা