ঘুষ দিলেও মিলবে না যেসব

টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, ঘুষ ছাড়া নাকি কোনো সেবা মেলে না। তবে এমন কিছু ব্যাপার আছে, যেগুলো ঘুষ দিয়েও পাওয়া সম্ভব নয়। উদাহরণ দিচ্ছেন আন্ নাসের নাবিলআশফাকুর রহমান

■ শিশুদের ছোটখাটো ঘুষ দিয়েও শাকসবজি খাওয়ানো সম্ভব নয়।

■ রিকশাওয়ালাকে ঘুষ দিতে চাইলেও তাঁর ইচ্ছার বাইরে কোনো গন্তব্যে যেতে রাজি করানো অসম্ভব।

■ কিছু মানুষের ‘হা হা’ রিঅ্যাকশনের অতিরিক্ত ব্যবহার ঘুষ দিয়েও থামানো যাবে না। এ রকম প্রস্তাব হয়তো তারা হেসেই উড়িয়ে দেবে।

■ বিশ্ববিদ্যালয়ে সকাল আটটার ক্লাস পেছানোর জন্য কাউকে ঘুষ দিয়েও কোনো ফল পাওয়া সম্ভব নয়।

■ অসহনীয় মাত্রায় ঘুষ দিলেও বোধ হয় বাসচালকেরা নিয়ম মেনে গাড়ি চালাবেন না।

■ ট্রিট দেওয়ার ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য সেধে ঘুষ দিতে চাইলেও হয়তো কিছু মানুষ ঘুষ না নিয়ে ট্রিটই নিতে চাইবে।

■ কোনো সহজাত ঘুষখোর বাড়িওয়ালাকে ঘুষ দিতে চাইলেও নিশ্চিতভাবেই ব্যাচেলর ভাড়া দেওয়ার ব্যাপারে তাকে রাজি করানো যাবে না।

■ বৃষ্টি হওয়ার পরও ঢাকার সড়কগুলো নদীতে পরিণত না হওয়া হয়তো সম্ভব; কিন্তু এখনকার তরুণসমাজকে ঘুষ দিয়েও ফেসবুক ব্যবহার থেকে দূরে রাখা সম্ভব নয়।

■ ঘুষ খাওয়া নেশা এবং পেশা হিসেবে যেভাবে কিছু মানুষের রক্তে মিশে গেছে, ঘুষ দিয়েও তাদের ঘুষ খাওয়ার অভ্যাস থামানো যাবে না।

■ লেখা পড়ে হাসার জন্য রস+আলোর পাঠকদের ঘুষ দিলেও সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা নেই বললেই চলে।