ঘুষ বন্ধের উপায়
স্পেশাল টেবিল পদ্ধতিসরকারিভাবে এমন টেবিল দিতে হবে, যেন মাঝখানে কাঠের দেয়াল থাকে। ইধার কা মাল উধার বন্ধ।ইলেকট্রিফিকেশন পদ্ধতি আটকানো ফাইলে এমন বৈদ্যুতিক ব্যবস্থা থাকবে যে প্রতি ২৪ ঘণ্টায় সেটার ভোল্ট বাড়তে থাকবে। ফলে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা তা ছাড়তে বাধ্য হবেন।কয়েন পদ্ধতিঘুষের টাকা দিতে হবে সব এক পয়সার কয়েনে। গুনতে গুনতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার দুর্নীতির প্রতি ঘৃণা সৃষ্টি হবে।ক্যামেরা পদ্ধতিদুর্নীতিপরায়ণ লোকেরা ক্যামেরাকে ভয় পায়। অতএব শরীরে প্রচুর ক্যামেরা ফিট করে গেলে দুর্নীতি বন্ধ থাকবে।বাতিল টাকা পদ্ধতিএ ক্ষেত্রে সারা জীবন ধরে জমানো যাবতীয় ছেঁড়া, ফাটা, স্কচটেপ মারা, ময়লা বাতিল নোট ঘুষের টাকা হিসেবে চালিয়ে দিতে হবে। এতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার শাস্তি হবে কিছুটা।বিবেক পদ্ধতিএ ক্ষেত্রে কাফনের কাপড় পরে ঘুষ দিতে যেতে হবে। মৃত্যুর কথা স্মরণ হওয়ায় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার মনে বিবেক জাগ্রত হতে পারে।