ঘুষের পণ্য, খেয়ে হন ধন্য
সরকারি চাকুরেরা শুধু ঘুষ খাবে আর আমজনতা বসে বসে আঙুল চুষবে? এ হতেই পারে না। তাই রস+আলো নিয়ে এল আমজনতার খাওয়ার উপযোগী বেশ কিছু ঘুষীয় পণ্য।

ঘুষের জুস
রস+আলোর নিজস্ব বাগান থেকে বাছাই করা, হাতের কোনো স্পর্শ ছাড়াই স্বয়ংক্রিয় মেশিনে তৈরি ঘুষের জুস এখন পাওয়া যাচ্ছে বাজারে। সম্পূর্ণ কেমিক্যালমুক্ত এই ঘুষের জুস আপনাকে দেবে প্রাকৃতিক নির্যাস। গরমে কিংবা ঠান্ডায় তৃষ্ণা তো মিটবেই, শরীরেও জোগাবে পুষ্টি। কাজে আসবে দ্রুত গতির নিশ্চয়তা। আজই খেয়ে দেখুন!

ঘুষের কাচ্চি
কাচ্চি খেতে চাইলেই পুরান ঢাকায় যাওয়ার দিন শেষ! কাচ্চিপ্রেমীদের জন্য রস+আলোর নিজস্ব বাবুর্চি কর্তৃক রান্না করা ঘুষের কাচ্চি বিরিয়ানি পাওয়া যাচ্ছে যেখানে-সেখানে। আলু নয়, মাংসের টুকরাতেই আমাদের প্রাধান্য। খেতে আরাম, স্বাদেও অমৃত। হোম ডেলিভারির সুব্যবস্থা আছে।ভিজ্যুয়াল: ফখরুদ্দীন বিরিয়ানির দোকানের মতো ‘ঘুষ কাচ্চি ঘর’ লেখা নেমপ্লেট দেখানো যেতে পারে।

ঘুষের চিপস
বাজারে এসেছে ধাতব মুদ্রার মতো দেখতে কুড়কুড়ে, মুড়মুড়ে, স্পাইসি স্বাদের প্যাকেট ভরা রস+আলোর নিজস্ব ফ্যাক্টরিতে (পায়ের কোনো স্পর্শ ছাড়াই) তৈরি ঘুষের চিপস। ‘বাতাস কম, চিপস বেশি’ নীতিতে বিশ্বাসী এই চিপসের এক প্যাকেট পুরো পরিবার খেয়েও ফুরাতে পারবেন না। ফুরিয়ে যাওয়ার ভয় নেই, কাজেই (অফিসের) দরজা বন্ধ করে খাওয়ারও কোনো প্রয়োজন নেই!
ভিজ্যুয়াল: চিপসের প্যাকেট। গায়ে ঘুষের চিপস লেখা। বিভিন্ন কয়েনের ডিজাইন করে চিপস হিসেবে দেখানো যেতে পারে।

ঘুষের ব্রেড
সকালের নাশতায় কিংবা টিফিনের ফাঁকে খেতে পারেন রস+আলো ফুডসের নতুন আইটেম ঘুষের ব্রেড। জ্যাম-জেলি লাগানোই আছে। এখন শুধু মুখে তুলে নেওয়ার অপেক্ষা!
ভিজ্যুয়াল: লেবেলসহ ব্রেডের প্যাকেট দেখানো যেতে পারে।