প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কি রে, এই বয়সে ঘুড়ি দিয়ে কী করবি?
এই ঘুড়ি দিয়ে আম পাড়ব, দেখবি?
তোর মাথামুথা কি ঠিক আছে, দোস্ত?
আরে বাবা, একটু ওয়েট কর না, তারপরই দেখবি!

আরে দোস্ত, তুই তো জন্টি রোডসের চেয়েও ভালো থ্রো করিস! ক্রিকেট খেলিস না কেন?
আমি খেলতে নামলে তো সাব্বির আবার দলে জায়গা পাবে না! নে, আরেকটা পড়ছে।

ওই দুষ্টু পোলাপানের দল, ভাগ এইখান থেইকা! এগোর জ্বালায় একটা আমও মনে হয় মুখে দিতে পারুম না। বদমাইশের দল! বক বক...

আঙ্কেল, আমরা তো আম পাড়তেছি না। আমাদের ঘুড়িটা আটকে গেছে। ওটাই পাড়ার চেষ্টা করছি।
স্যরি বাবা, তোমাগো ভুল বুঝছিলাম। ঠিক আছে, ঘুড়ি পাইড়া নিয়া যাও।
লেখা ও আঁকা: সব্যসাচী চাকমা