ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধু হতে চাইলে
আপনি কি বন্ধুসভার সদস্য হতে চান? যদি সদস্য হতে চান, তাহলে নিচের ফরমটি পূরণ করে পাঠান।
বন্ধুদের ফরম: http://goo.gl/forms/9CVfUVXqeX
এই ঠিকানায় গিয়ে বন্ধুসভার সব ধরনের ফরমের লিঙ্ক পাবেন (facebook.com/Bondhushava.PA/notes)

বুধবারে চলচ্চিত্র
প্রতি বুধবার বিকেল সাড়ে চারটায় ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধুরা চলচ্চিত্র দেখার আয়োজন করেন।
গত বুধবার বন্ধুরা দেখেছেন সত্যজিৎ রায়ের মহানগর চলচ্চিত্রটি। নিয়মিত এ আয়োজনে আপনিও অংশ নিতে পারেন।
স্থান: বন্ধুসভা কক্ষ, ৩য় তলা, ঢাকা ট্রেড সেন্টার, ৯৯ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।
সময়: বিকেল ৪টা ৩০ মিনিট।
প্রয়োজনে: ০১৭১৫২৯৬৭৭৫

নিঃশ্বাসের বর্ণমালা
ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্য জাহিদ সাঁই।
সম্প্রতি নিঃশ্বাসের বর্ণমালা নামে তাঁর একটি গানের অ্যালবাম বের হয়েছে।
অ্যালবামের ১০টি গান তাঁর নিজের লেখা। নিজেই সুর করে গেয়েছেন। সংগীত পরিচালনা করেছেন সজীব দাস ও আমজাদ হোসাইন।
সহশিল্পী হিসেবে ছিলেন নির্ঝর ও সিথী। অ্যালবামটি বাজারে এসেছে অগ্নিবীণার ব্যানারে। বাজারজাত করছে গীতাঞ্জলি।