ঘোষণা
আমার মা আমার সব
আজ বিশ্ব মা দিবস। এ দিবসকে কেন্দ্র করে ঢাকা মহানগর বন্ধুসভার আয়োজন ‘আমার মা আমার সব’।
আয়োজন শুরু হবে বিকেল চারটায়।
স্থান: বন্ধুসভা কক্ষ, ৩য় তলা, ঢাকা ট্রেড সেন্টার, ৯৯ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। আপনি আমন্ত্রিত। প্রয়োজনে: ০১৭৩৭০৪১৪৩৪
বন্ধুমেলা ভৈরব
২৭ মে শুক্রবার ভৈরবে অনুষ্ঠিত হচ্ছে বন্ধুমেলা। দিনব্যাপী এই বন্ধুমেলায় অংশ নেবে কটিয়াদী, নরসিংদী, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, রফিকুল ইসলাম মহিলা কলেজ, হাজী আসমত কলেজ ও ভৈরব বন্ধুসভা।
যোগাযোগ: ০১৬৮৪৮৬০৮৮
মূকাভিনয়
আগামী শনিবার ১৪ মে ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু মীর লোকমানের একক মূকাভিনয়।
স্থান: প্রথম আলো প্রশিক্ষণ কক্ষ, ৫ম তলা (লিফটে-৪) সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা। তারিখ: ১৪ মে ২০১৬।
সময়: বিকেল সাড়ে চারটা। আপনি আমন্ত্রিত।
সাংগঠনিক কর্মশালা
৯ মে অনুষ্ঠিত হচ্ছে রাজবাড়ীতে সাংগঠনিক কর্মশালা। এই কর্মশালায় অংশ নেবেন গোয়ালন্দ, ফরিদপুর ও রাজবাড়ী বন্ধুসভার বন্ধুরা।
কর্মশালা শুরু হবে সকাল সাড়ে ১০টায়।
স্থান: ঘরছাড়া, বকুলতলা, রাজবাড়ী।
সময়: সকাল ১০টা ৩০ মিনিট।
তারিখ: ৯ মে ২০১৬, সোমবার