ঘোলা জলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘোলা জলে মাছ শিকার বোধ হয় দারুণ মজার ব্যাপার। কিন্তু কেউ নিজে স্বীকার করবে না সে এই কাজ করেছে। আর রাজনৈতিক দল হলে তো কথাই নেই। এসব নিয়ে আরও জল ঘোলা করছেন নূর সিদ্দিকীবাবা, মা বলেছে তুমি নাকি ঘোলা জলে মাছ শিকার করেছ?জি না, তোমার মাকে বলো ইলিশগুলো পদ্মার, তাই বেশি টাকায় কিনে এনেছি, আমরা জেলে বংশের না যে শিকার করব!আচ্ছা, তুমি যে বাবার সামনে যাচ্ছ না, আর কতকাল অপেক্ষায় থাকবে ভয়ে। জল আর কত ঘোলা করবে?জল ঘোলা বলেই তো যাচ্ছি না, জলটা পরিষ্কার হলেই যাব, এটা হতে হতে ভয়ও কেটে যাবে আশা করি জাদুপাখি।কী, এক হালি ইলিশ চার হাজার টাকা! বৈশাখের ঘোলা জলে দাম বাড়ায়া নিচ্ছ?বৈশাখ মাসে গাঙে-খালে কি পানি থাকে যে ঘোলা কইরা দাম বাড়ামু, এইগুলা ইম্পোর্টের মাছ, তাই দাম বেশি।