প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘড়ি আর মোটরবাইকের মধ্যে মিল কোথায়? দুটোই চলে। তবে দুই চলাতে আছে বিস্তর ফারাক। এই ফারাক ঘোচালেন কানাডার শিল্পী ড্যান ট্যানেনবাউম। পুরোনো ঘড়ির ফেলনা অংশ দিয়ে তৈরি করলেন মোটরবাইক। ঘড়ির প্রধান অংশ থেকে শুরু করে বেল্ট—সবই ব্যবহার করেছেন তাঁর শিল্পে। একেকটি বাইক বানাতে নাকি ব্যবহার করেন ৫০টি ঘড়ির ফেলনা অংশ। সময় লাগে ৪০ থেকে ৫০ ঘণ্টা। যুক্তরাজ্য এবং গোটা ইউরোপের বাজারে বেশ সাড়াও ফেলেছে ৪১ বছর বয়সী ড্যানের এই বাইকগুলো। একেকটার দাম পড়ছে ৭০০ পাউন্ডের মতো। ডেইলি মেইল