ঘড়ির কাঁটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অফিস থেকে বাসা। অবসরে টিভি দেখা। আমার নিত্যদিনের রুটিন। এভাবে চলতে চলতে একঘেয়েমি ভর করেছিল। তাই ছুটি নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিলাম। মা-বাবা, পাড়া-প্রতিবেশী—কারও সঙ্গেই দেখা হয়নি অনেক দিন। সেদিন গ্রামে ঢুকে বেশ অবাক হয়েছি, অনেক চেনা মানুষের মধ্যে এমনও অনেককে পেলাম, যাদের চিনি না। যে রাস্তা ধরে নিয়মিত হাঁটতাম, সে আর আগের মতো নেই। বাসায় দাদির ব্যবহার করা সেই হুইলচেয়ারটি রাখা আছে অনেক যত্নে। কিন্তু তার ব্যবহৃত লাঠিটা আজও ব্যবহার করা হচ্ছে। তবে ভিন্ন কাজে। আমাদের পোষা বিড়াল ছিল। বাড়িতে যখন ছিলাম, প্রায় রাতেই সে আমার পাশে শুয়ে থাকত। সেই মায়া আমি আজও ভুলতে পারিনি।
গ্রাম থেকে ফেরার পর মনটা কেন জানি আনমনা হয়ে আছে। কিছুতেই মন বসছে না। এসবই ভাবছি শুধু। ঘড়ির কাঁটা ঘুরছে, সময় বদলে গেছে।
রায়হান হাসান
দিনাজপুর।