চংড়াছড়ি বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ৩ জুলাই কাপ্তাই উপজেলার কর্ণফুলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলায় চিৎমরম ইউনিয়নের চংড়াছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল টাইব্রেকারে ওয়াগ্গা ইউনিয়নের মুরালীপাড়া বিদ্যালয়ের বালিকা দলকে ৮-৭ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি বিতরণ করা হয়।কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে চূড়ান্ত খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান মো. দিলদার হোসেন, ১ নম্বর চন্দ্রঘোনার ইউপি চেয়ারম্যান বিপ্লব মারমা, ৫ নম্বর ওয়াগ্গার ইউপি চেয়ারম্যান অংলাচিং মারমা, উপজেলার শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন এবং কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলায়েত হোসেন। অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি বালিকাদের খেলার প্রশংসা করেন এবং বিজয়ী ও বিজিত দলকে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে পুরস্কৃত করেন। এ ছাড়া চন্দ্রঘোনা এবং ওয়াগ্গার ইউপি চেয়ারম্যানও খেলোয়াড়দের পৃথকভাবে পুরস্কৃত করেন।