চকবাজার ওয়ার্ড ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকবাজার ওয়ার্ড ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ২০ জুলাই ওয়ার্ড ছাত্রদল সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর ছাত্রদলের সহপ্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন ভূঁইয়া।বক্তব্য দেন থানা ছাত্রদল নেতা মিছরুল চৌধুরী, মো. মাসুদ রেজা, লিটন বৈদ্য, এফ এ এফ রুমি, মো. মোজাম্মেল হক, মো. ইয়াছিন। প্রধান অতিথি বলেন, ‘দেশ আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। মানুষ আজ দুর্বিষহ জীবনযাপন করছেন। দেশে আজ গণগ্রেপ্তার, হত্যা, সন্ত্রাস, প্রতিটি খাতে দলীয়করণ মহামারি আকারে ছড়িয়ে পড়েছে।’ বিজ্ঞপ্তি।