চকবাজার পরিবেশ ও সমাজ উন্নয়ন পরিষদের সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকবাজার পরিবেশ ও সমাজ উন্নয়ন পরিষদ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন ‘প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ উন্নয়নে জনসম্পৃক্ততার গুরুত্ব’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। পশ্চিম কাপাসগোলা মুন্সি পুকুর পাড়স্থ পরিষদ কার্যালয় প্রাঙ্গণে পরিষদের সভাপতি শ ম বখতিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার, আঞ্জুমান আরা বেগম, পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. ওমর ফারুক ও পশ্চিম কাপাসগোলা মহল্লা কমিটির সভাপতি এম এ তাহের, পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম রহমান, যুবলীগ নেতা একরাম হোসেন এবং পাঁচলাইশ মডেল থানার অন্তর্গত ১০টি মহল্লা কমিটির পরিবেশকর্মীরা।
সভায় বক্তরা বলেন, মাদক, ইভ টিজিংসহ নানা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই ব্যাধিকে সমূলে ধ্বংস করতে হলে সবার সচেতনতার কোনো বিকল্প নেই। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আকতারুল ইসলাম ও রিয়াজ মাহমুদ। বিজ্ঞপ্তি