চকরিয়া ও পেকুয়ায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় বন্যা–দুর্গত লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান।
গত মঙ্গলবার পেকুয়া উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রেড ক্রিসেন্টের উদ্যোগে খাওয়ার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটি পেকুয়া সদর ইউনিয়নের দলপ্রধান মনজুর আলম, ইউনিট দলপ্রধান জসিম উদ্দিন, মুজিবুল হক চৌধুরী, আমিরুল ইসলাম, মিতুল বিশ্বাস, শাহাদাত হোসাইন প্রমুখ এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। একই দিন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে চিকিৎসা কর্মকর্তা রানা চৌধুরী, মনির উল্লাহ, সাইফুল আরিফ, সৌমেন বড়ুয়া ছয়টি আশ্রয়কেন্দ্রে চিকিৎসাসেবা দেন।
এদিকে চকরিয়া উপজেলায় গত রোববার উন্নয়ন সংস্থা এসএআরপিভি-এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ভোজ্যতেল ও এক কেজি ডাল দেওয়া হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় মহিলা সমিতির চেয়ারম্যান কানিজ ফাতেমা মোস্তাক।