চকরিয়া কমার্স কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া কমার্স কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান গত ২৫ মার্চ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও কলেজের শিক্ষক মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউ ডি এ (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান উত্তম কুমার চৌধুরী ও কলেজ পরিচালনা পরিষদের সদস্য আবদুস সাত্তার। বক্তব্য দেন কলেজের শিক্ষক আবদুল মুবিন, জান্নাতুল মাওয়া, হোসাইন আহমদ, কৃষ্ণ কান্তি দে, নাসরিন সুলতানা প্রমুখ।
আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। পরে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।