চকরিয়া-লামা আলীকদম সড়ক কমিটির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত চকরিয়া-লামা-আলীকদম সড়ক কমিটির ত্রিবার্ষিক নির্বাচন গত ৩০ আগস্ট চকরিয়া শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে সদস্যদের ভোটে নির্বাচিত ব্যক্তিরা হলেন সভাপতি রফিক আহমদ, সহসভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. রফিক উদ্দিন, সহসাধারণ সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, কোষাধ্যক্ষ বেলাল উদ্দিন, প্রচার সম্পাদক মো. শাহজাহান, সদস্য আহমদ উল্লাহ, মোহাম্মদ মুছা, জাফর আলম, সোনা মিয়া ও মোহাম্মদ রায়হান।
নির্বাচনে প্রধান কমিশনার ছিলেন আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা।