চকরিয়ায় তামাকবিরোধী শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকরিয়ায় তামাকবিরোধী শোভাযাত্রায় অংশ নেন এলাকাবাসী l প্রথম আলো
চকরিয়ায় তামাকবিরোধী শোভাযাত্রায় অংশ নেন এলাকাবাসী l প্রথম আলো

কক্সবাজারের চকরিয়া উপজেলায় তামাকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘তামাক নয়, শস্য চাই, সুজলা সুফলা স্বদেশ চাই’ স্লোগানে এ কর্মসূচিতে শাহ ওমরাবাদ উচ্চবিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
উপজেলা প্রশাসন, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ক্রেল, সার্ভ বাংলাদেশ, উবিনীগ ও তামাক বিরোধী নারী জোটের আয়োজনে গত মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমরাবাদ স্টেশন থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এটি জিদ্দাবাজার গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।
এতে বক্তব্য দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমদ হোসেন ভূঁইয়া, কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাসুদ আলম, চকরিয়া কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ প্রমুখ।
সহকারী কমিশনার আহমদ হোসেন ভূঁইয়া বলেন,‘ চকরিয়ায় তামাক চাষ করতে দেওয়া হবে না। তামাক প্রতিরোধে চলতি মৌসুমেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’