চকরিয়ায় তিন দিনব্যাপী বৃক্ষমেলা
কক্সবাজারের চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পুরোনো বিমানবন্দরের বিজয় মঞ্চ প্রাঙ্গণে আয়োজিত তিন দিনব্যাপী বৃক্ষমেলা ৭ সেপ্টেম্বর শেষ হয়েছে। শেষ দিন ছিল আলোচনা সভা, পুরস্কার ও চারা বিতরণ। ৫ সেপ্টেম্বর বৃক্ষমেলা উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম।
সমাপনী দিনে বিকেল পাঁচটায় চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নারী ভাইস চেয়ারম্যান শাফিয়া বেগম। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক নুরুল আবছার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আতিক উল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খুরশীদুল আলম চৌধুরী, উপজেলা পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সমির কুমার সেন ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের।
সভা শেষে অতিথিরা মেলায় অংশ নেওয়া নার্সারি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সফল কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। তাঁদের মধ্যে গাছের চারাও বিতরণ করা হয়।