চকরিয়ায় দুটি গুদামে অভিযান দুই টন পলিথিন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই টন পলিথিন জব্দ করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোয়াজ্জম হোসাইন ও কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম এ অভিযান চালান।
সরদার শরিফুল ইসলাম জানান, কয়েকটি চক্র ঢাকা ও চট্টগ্রাম থেকে নিষিদ্ধ পলিথিন সরবরাহ করে এনে চকরিয়ায় গুদামজাত করছে। এমন খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মাতামুহুরী সেতুর পাশে মো. জমির উদ্দিনের মালিকানাধীন একটি গুদাম থেকে অন্তত দুই হাজার কেজি, চকরিয়া পৌর শহরের বালিকা বিদ্যালয় সড়কের মের্সাস সুমাইয়া স্টোর থেকে ৬১ কেজি ও শাহ আলমের দোকান থেকে নয় কেজি পলিথিন জব্দ করা হয়।
ইউএনও বলেন, সময়ের অভাবে সব জায়গায় অভিযান চালানো সম্ভব হয়নি। শিগগিরই নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ফের অভিযান চালানো হবে।