চকরিয়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে গত ৩০ ডিসেম্বর বিকেলে মধ্য চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহাদাত হোসেন। প্রধান অতিথি ছিলেন সাংসদ মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশিদুল আলম চৌধুরী ও কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।
বক্তব্য দেন মো. আরিফ উদ্দিন, সাইফুল ইসলাম, জিএম রোকন উদ্দিন, হানিফ চৌধুরী, আনোয়ার হোসেন, ফেরদৌসি জয়নব প্রমুখ। —চকরিয়া প্রতিনিধি