চকরিয়ায় বনায়নের উপকারভোগীদের মধ্যে চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী বলেছেন, ‘নিজের স্বার্থেই বনকে বাঁচিয়ে রাখতে হবে। এ জন্য বনের আশপাশের লোকজনকে প্রহরীর ভূমিকা নিতে হবে।’
গত শুক্রবার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে বন বিভাগের ফুলছড়ি রেঞ্জ আয়োজিত রাজঘাট বনবিটে ২০০৩-০৪ সালে সৃজিত ১০ হেক্টর বাগানের উপকারভোগীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. শাহ-ই আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মো. আবদুল লতিফ মিয়া, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ডিএফও মো. আলী কবির, লামা বন বিভাগের ডিএফও রফিকুল ইসলাম, কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোহাম্মদ ইউছুফ, ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদউদ্দিন চৌধুরী, ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা এবিএম জসিম উদ্দিন ও খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমান। অনুষ্ঠান শেষে প্রতিজন উপকারভোগীর মধ্যে দুই লাখ ৪১ হাজার ৫১৭ টাকা করে ১০ জনকে চেক বিতরণ ও ৬৩ জন সামাজিক বনায়নের উপকারভোগীকে দলিল হস্তান্তর করা হয়।