চকরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কর্মসূচির মধ্য দিয়ে গত সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে কক্সবাজারের চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরী শাখা কমিটি। এ উপলক্ষে বিকেলে চকরিয়া পৌর শহরে শোভাযাত্রা বের করা হয়। 
এরপর পৌর মেয়র নুরুল ইসলামের সভাপতিত্বে সিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আনসারুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন ফরায়েজী, সাবেক সাধারণ সম্পাদক এস এম আবুল হাশেম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবদুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক আবু ইউসুফ, পৌর যুবদলের সভাপতি আক্তার ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুদোজ্জা, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক শাহজাহান মনির প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ব্যর্থ সরকারের কবল থেকে দেশ ও দেশের জনগণকে রক্ষা করতে হবে। এ সরকার দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের সব অধিকার হরণ করেছে। এখন সংবাদমাধ্যমকে গলাটিপে হত্যার মিশনে নেমেছে।