চকরিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রণজিৎ দাশের ওপর হামলার প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা পূজা উদ্যাপন পরিষদ। গত বুধবার বিকেলে চকরিয়া পৌর শহরে অবস্থিত পরিষদের কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবলা দেবনাথের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সিনিয়র সহসভাপতি এম আর চৌধুরী। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুদাম কান্তি দাশ, বাদল সুশীল, যোগেশ দাশ, বিশ্বম্ভর দাশ, উত্তম দাশ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।