চকরিয়ায় বিশ্ব কন্যা শিশু দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কন্যা শিশুর নিরাপদ পরিবেশ, সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ’ স্লোগানে কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিশ্ব কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কর্মনীড় সামাজিক মহিলা উন্নয়ন সংস্থা ১২ অক্টোবর শোভাযাত্রা, ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে। ওই দিন সকালে চকরিয়া পৌরসভার হালকাকারা এলাকায় সংস্থার কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়।
পরে বিজয়মঞ্চ মাঠে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতার মধ্যে ছিল ক্রিকেট, ফুটবল, গ্লোব ও চাক্কি নিক্ষেপ এবং মোরগ লড়াই। এরপর সংস্থার নির্বাহী পরিচালক শাহেনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম।
বিশেষ অতিথি ছিলেন নারীনেত্রী নিগার সালমা, হাসিনা বেগম ও জোসনা আকতার। সভার পর ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।