চকরিয়ায় মাশরুম চাষবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় নারী উন্নয়ন সংস্থা কর্মনীড়ের উদ্যোগে সপ্তাহব্যাপী মাশরুম চাষবিষয়ক কর্মশালা ২৯ আগস্ট শুরু হয়েছে। কর্মনীড় মিলনায়তনে এ কর্মশালা উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার মমতাজুল হক, কর্মনীড়ের নির্বাহী পরিচালক শাহেনা বেগম ও কর্মনীড় মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী ওয়াংচিং। কর্মশালায় ৪২ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। কর্মশালা শেষ হবে ৫ সেপ্টেম্বর। —চকরিয়া প্রতিনিধি