চকরিয়ায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিমানবন্দর পাড়া ছাত্রসংগঠনের উদ্যোগে পিইসি, জেএসসি, জেডিসি ও এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর সকাল ১০টায় স্থানীয় মাদ্রাসা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক জুবাইদুল হক ও মোহাম্মদ ইউনুছ প্রমুখ।
সভায় ৭৫ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও একজন দুস্থ ছাত্রীকে আর্থিক সহায়তা দেওয়া হয়।