চকরিয়ায় ১৪ হাজার বন্যাদুর্গত পরিবার পেল গৃহস্থালি সামগ্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ার ১৬টি ইউনিয়নের বন্যাদুর্গত প্রতিবন্ধী ও হতদরিদ্র ১৪ হাজার ১৬২টি পরিবার পেল কম্বল মশারি, বালতি, মগসহ গৃহস্থালিসামগ্রী। বেসরকারি সংস্থা সোশ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিহেবিলিটেশন ফর ফিজিক্যালি ভালনারেবল (এসএআরপিভি) ও কেয়ার বাংলাদেশ দুর্গত মানুষজনকে এই সহায়তা দিয়েছে।
২১ আগস্ট ত্রাণ বিতরণের এই কর্মসূচি শেষ হয়। ওই উপজেলার বদরখালী ও বরইতলী ইউনিয়নের ২ হাজার ৪০০ পরিবারকে ত্রাণ দেওয়া হয়।
বদরখালী ইউনিয়নের দুর্গত মাণুষদের ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, বদরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরে হোছাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, কেয়ার বাংলাদেশের আঞ্চলিক কর্মসূচি ব্যবস্থাপক মো. জয়নাল আবেদীন, আঞ্চলিক অবকাঠামো উন্নয়ন কর্মকর্তা বাবুল আজম ও এসএআরপিভির আঞ্চলিক সমন্বয়কারী কাজী মাকসুদুল আলম।
একই দিন বরইতলী ইউনিয়নে ১ হাজার ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ, এসএআরপিভির প্রধান নির্বাহী শহিদুল হক, কেয়ারের প্রতিনিধি মিস ইলা, শফিকুর রহমান, নাজমুল হক প্রমুখ।
১২ আগস্ট শুরু হওয়া এই কার্যক্রমে চকরিয়া উপজেলার লক্ষ্যারচর, সুরাজপুর, মানিকপুর, ঢেমুশিয়া, কোনাখালী, বিএমচর, কৈয়ারবিল, সাহারবিল, ফাঁসিয়াখালী, চিরিংগা, কাকারা, পূর্ব বড়ভেওলা, হারবাং, বমুবিল ছড়ি ও পশ্চিম বড় ভেওলার আরও ১১ হাজার ৭৬২ পরিবারকে গৃহস্থালিসামগ্রী দেওয়া হয়।