চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল চকরিয়া উপজেলা কমান্ডের নির্বাচনে বশির-মোহাম্মদ উল্লাহর প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ওই প্যানেলের আবু মোহাম্মদ বশিরুল আলম কমান্ডার ও মোহাম্মদ উল্লাহ ডেপুটি কমান্ডার পদে বিনা নির্বাচিত হন। প্যানেলের নির্বাচিত অন্য সদস্যরা হলেন নুরুল আলম, মোজাম্মেল হক, শহীদুল ইসলাম চৌধুরী, আকতার আহমদ, জহিরুল ইসলাম ছিদ্দিকী, নজির আহমদ, আনোয়ার হোসেন, আবুল খায়ের ও সন্তোষ কুমার দাশ।
গত ৩০ এপ্রিল চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোয়াজ্জম হোসাইনের কার্যালয়ে কেবল বশির-মোহাম্মদ উল্লাহর প্যানেলের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করা হয়। ফলে, ইউএনও এ প্যানেলের সবাইকে নির্বাচিত ঘোষণা করেন।