চকরিয়া ও পেকুয়ায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকরিয়া ও পেকুয়া উপজেলায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন ও কমিউনিটি পুলিশের উদ্যোগে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত শনিবার দুপুরে চকরিয়া পৌরসভার থানা সেন্টার এলাকায় ৭৮০ জনের মধ্যে ত্রাণ বিতরণ করেন কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবী রতন কান্তি দাশ, বর্ণমালা একাডেমির চেয়ারম্যান আমিনুর রশিদ, চিকিৎসক বিশ্বজিত রায় প্রমুখ। একই িদন পেকুয়ায়ও দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।