চকরিয়া ও পেকুয়ায় সমবায় দিবস উদ্যাপন
নানা আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় জাতীয় সমবায় দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১ নভেম্বর চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম। বিশেষ অতিথির ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা এম এ মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়া উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান সেলিম উল্লাহ, বদরখালী সমবায় ও কৃষি উপনিবেশ সমিতির সভাপতি নুরুল আলম সিকদার এবং সাধারণ সম্পাদক এ কে এম ইকবাল বদরী। এদিকে পেকুয়া উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগেও জাতীয় সমবায় দিবস উপলক্ষে ওই দিন শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়।