চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরামের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরামের সাত সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ১৫ এপ্রিল চট্টগ্রাম মহানগরের মেরিট বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের সেমিনারকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় নাজিম উদ্দিনকে সভাপতি, রেজাউল করিমকে সাধারণ সম্পাদক ও মোন্তাজির আরমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এ ছাড়া মো. মিরানুল হক জ্যেষ্ঠ সহসভাপতি, মো. নুরুল আমিন খান যুগ্ম সাধারণ সম্পাদক, আমান উল্লাহ অর্থ সম্পাদক ও ইয়াসির আরাফাত প্রচার সম্পাদক পদে নির্বাচিত হন।