চকরিয়ার বদরখালী সমিতির সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহত্তম সমবায় সংগঠন কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ৬০তম বার্ষিক সাধারণ সভা ১৪ নভেম্বর সভাপতি নুরুল আলম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সাবেক সাধারণ সম্পাদক ইবনে আদম জাহানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বদরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরে হোছাইন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, সহসভাপতি সাহাব উদ্দিন, ওয়াইজ উদ্দিন, সমিতির পরিচালক শাহাব উদ্দিন, নাজেম উদ্দিন প্রমুখ। সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মাবুদ। সমিতির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ সভায় ১ হাজার ৫০০ সদস্যের মধ্যে ১ হাজার ৩৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।