চকরিয়ায় অন্তরার সনদ বিতরণ ও গুণীজন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় অন্তরা সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্রের ছাত্রছাত্রীদের মধ্যে সনদ বিতরণ ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান গত রোববার অনুষ্ঠিত হয়। পুরাতন বিমানবন্দরের বিজয় মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তরা শিক্ষাকেন্দ্রের প্রধান শিক্ষক দীপলাল চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম।

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাহেদুল ইসলাম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সোলতান আহমদ, সাহারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহসিন বাবুল, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, চকরিয়া কেন্দ্রীয় স্কুলের প্রধান শিক্ষক মাহমুদুল হক ও বাংলাদেশ বেতার কক্সবাজারের কেন্দ্রের প্রযোজক বশিরুল ইসলাম।

অন্তরার পক্ষ থেকে গুণীজন সম্মাননা দেওয়া হয় সমাজসেবক রতন কুমার সুশীলকে। পরে সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা গান পরিবেশন করেন। এর আগে অন্তরার কৃতী ছাত্রছাত্রীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।