চকরিয়ায় আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩ জুন নানা কর্মসূচি পালন করেছে কক্সবাজারের চকরিয়া উপজেলা ও পৌরসভা কমিটির নেতা-কর্মীরা। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রতন কুমার সুশীলের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছৈয়দ আলম, এমআর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, পৌরসভা আ.লীগের সহসভাপতি মো. ওয়ালিদ, তপন কান্তি দাশ ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান। বক্তব্য দেন মিজবাউল হক, আরিফ মইনুদ্দিন, আমির হোসেন, কাউছার উদ্দিন, হাসানগীর, জামাল হোসেন, শেফায়েতুল কবির, তারেকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গৌরব আর ঐতিহ্যের মধ্য দিয়ে আওয়ামী লীগ ৬৫ বছর পার করেছে। দলের অতীত সুনাম ধরে রাখতে ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। —চকরিয়া প্রতিনিধি