চকরিয়ায় আইসিটি ট্রেনিং সেন্টার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ মার্চ সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেন্টার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম।
তিনি বলেন, সরকার ১ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে আইসিটি ট্রেনিং সেন্টারটি নির্মাণ করে। প্রধানমন্ত্রী কক্সবাজার অঞ্চলের উন্নয়ন নিজের হাতে তদারকি করছেন।
ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ১২৫টি উপজেলায় আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ভবন উদ্বোধন করেন।