চকরিয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৩ ডিসেম্বর বেসরকারি উন্নয়ন সংস্থা এসএআরপিভির উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে শোভাযাত্রা বের করা হয়। এরপর সকাল সাড়ে ১১টায় প্রদীপালয় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসএআরপিভির আঞ্চলিক সমন্বয়ক কাজী মাকসুদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল মনসুর। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও কর্মনীড়ের নির্বাহী পরিচালক শাহেনা বেগম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ইয়াছমিন সুলতানা, সাজ্জাদ হোসেন, আবদুল মালেক, জয়নাল আবেদিন, মো. শাহরিয়ার প্রমুখ। সভা শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা।