চকরিয়ায় কমেডি ক্লাব গঠন উপলক্ষে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কৌতুক হোক সমাজের অসংগতি দূর করার হাতিয়ার’ এ স্লোগানে কক্সবাজারের চকরিয়ায় চকোরী কমেডি ক্লাব গঠন করা হচ্ছে। এ উপলক্ষে ১ জানুয়ারি সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও এস এম এরফান-উল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন তরুণ আলো প্রকল্পের ব্যবস্থাপক সাহাব উদ্দিন, কিডস্ গার্ডেন গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, শিক্ষক আলাউদ্দিন, শিল্পী মো. ইস্পাতুল ইসলাম, আবদু শুক্কুর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সমাজের বিভিন্ন অসংগতি কৌতুকের মাধ্যমে তুলে ধরে মানুষকে সচেতন করার লক্ষ্যে এ ক্লাব গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে কৌতুক ছাড়াও সুস্থ ধারার বিভিন্ন সংস্কৃতির চর্চা করা হবে। বিশেষ করে অভিনয়, মূকাভিনয় ও আবৃত্তি চর্চা থাকবে নিয়মিত।