চকরিয়ায় কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে বাংলাদেশ স্কাউটস চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী কাব ক্যাম্পুরিতে অংশ নিয়েছে প্রাথমিক পর্যায়ের ১০৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
১২ ফেব্রুয়ারি কাব ক্যাম্পুরির উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস চকরিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মোহাম্মদ ইলিয়াছ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. কাজী মোহাম্মদ মতিউল ইসলাম, চকরিয়া কলেজের অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান, চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খুরশীদুল আলম চৌধুরী।