চকরিয়ায় কিশোর-কিশোরী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রশিদ আহমদ চৌধুরী উচ্চবিদ্যালয়ে গত ১৯ ডিসেম্বর ব্র্যাকের উদ্যোগে কিশোর-কিশোরী মেলা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক এ কে এম ফখরুল আলমের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি ছিলেন রসিদ আহমদ চৌধুরী উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রশীদ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রসিদ আহমদ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহাদাত হোসন, কক্সবাজারের প্রকল্প ব্যবস্থাপক এ এস এম নাঈমুল চৌধুরী, কাকারা কিশোরী ক্লাবের সভানেত্রী শাহেনা বেগম, ব্র্যাক কর্মকর্তা মোকাররম হাসান প্রমুখ।
মেলায় কিশোর কিশোরীদের তৈরি হস্তশিল্পসহ বিভিন্ন খাবার সামগ্রী প্রদর্শনের জন্য স্টল বসে। মেলা উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও নাটক অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।—চকরিয়া প্রতিনিধি