চকরিয়ায় কেপিএলের খেলা শুরু
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ০ই০উনিয়নের কাছারীমোড়া প্রিমিয়ার লিগের (কেপিএল) নবম আসরের খেলা শুরু হয়েছে। গত ৩০ ডিসেম্বর বিকেলে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবদিন। টুর্নামেন্টের আয়োজক শিলখালী নব তরুণ সংঘ।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শন ও কেপিএলের লোগো উন্মোচন করা হয়। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এর আগে সকালে কেপিএলের রোড শো করা হয়।
কেপিএল পরিচালনা কমিটির সভাপতি শাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া, কেপিএলের প্রধান উপদেষ্টা শেখ মোহাম্মদ হানিফ, উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য বোখারী আজম।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইলেভেন ব্লাস্টার্স ও ড্রাগনস ক্রিকেট। রান সমান হওয়ায় দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়। লিগ ভিত্তিতে চলা এ টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা শেষ হবে ১৬ জানুয়ারির মধ্যে। এরপর ফাইনাল খেলার তারিখ নির্ধারণ করা হবে।