প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি চকরিয়া উপজেলা শাখার কার্যকরী কমিটি গত ২৮ ডিসেম্বর গঠিত হয়েছে। কমিটি গঠন উপলক্ষে সভা চকরিয়া পৌর শহরের হাসপাতাল সড়কের সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে ফরিদুল আলমকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। এ ছাড়া কামাল উদ্দিনকে পুনরায় সভাপতি ও নিবেদন কান্তি দাশকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্যরা হলেন সহসভাপতি বাবুল দেব বর্মন, জসিম উদ্দিন, তাপস নন্দী ও আজিজুল হক, সহসাধারণ সম্পাদক মো. আবদুল বারী ও মো. আরিফুল ইসলাম এবং সদস্য করা হয়েছে মুকুল কান্তি দাশ, নাজেম উদ্দিন, মো. জাহাঙ্গীর, সুমন কান্তি দাশ, জিয়াবুল হক ও নুরুল আবছারকে।